[ আন্তর্জাতিক ]
মানুষরূপী অদ্ভুত ছাগল ছানা দেখতে ভিড়
ছবি- সংগৃহীত
মানুষরূপী অদ্ভুত এক ছাগল ছানার জন্ম হয়েছে ভারতের বীরভূমের মোহাম্মদবাজার থানা এলাকায়। ছাগলের মুখটি দেখতে মানুষের আকৃতির মতো। তাই ছাগলটি দেখতে এলাকায় ভিড় করছেন শত শত মানুষ।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গ্রামের এক কৃষক বাড়িতে অদ্ভুত এই ছাগ-শিশুটির জন্ম হয়। তাকে দেখতে সাধারণ মানুষ ভিড় জমায়। তবে ছাগলটিকে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। প্রসবের কিছু সময় পরই মৃত্যু হয়।
ছাগলের মালিক মিহির বাগদি বলেন, এর আগেও অনেকবার প্রসব করেছে ছাগলটি। তবে এমন অস্বাভাবিক বাচ্চা আগে দেখিনি।
.png)
জেলার পশু চিকিৎসক জানান, বিষয়টি মোটেই অস্বাভাবিক নয়। কোনো কারণে ভ্রূণ তুলনায় বড় হয়ে গেলে এমন আকার ধারণ করে থাকে।
ডেইলি বাংলাদেশ/এমকে
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!