ঢাকা,  সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাগুরায় স্বল্প আয়ের মানুষের জন্য চালু হলো ১০ টাকার সদাই দোকান

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১০, ২৮ এপ্রিল ২০২০
মাগুরায় স্বল্প আয়ের মানুষের জন্য চালু হলো ১০ টাকার সদাই দোকান
ছবি: ডেইলি বাংলাদেশ

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঘরবন্দী অসহায় শ্রমজীবী ও স্বল্প আয়ের মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ত্রিমাত্রিক ফাউন্ডেশন নামে একটি সংগঠন।

মাগুরা থেকে ২০০৩ সালে এসএসসি পাস করা যুবকেরা এ সংগঠন পরিচালনা করছেন।

তারা মাগুরায় ১০ টাকার সদাই নামে একটি দোকান চালু করেছেন। প্রথম পর্যায়ে তারা মাগুরা পৌরসভার বিভিন্ন এলাকার জন্য চালু করেছেন এ দোকান। যেখানে পৌরসভার ৯টি ওয়ার্ডে মাত্র ১০ টাকায় দেয়া হবে ২ থেকে ৫ কেজি চাল, ১ কেজি আটা, ২৫০ গ্রাম খেজুর ও ২৫০ গ্রাম চিনি। এ পর্যন্ত তারা ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে প্রায় ২৫০ পরিবারের কাছে ১০ টাকার সদাই পৌঁছে দিয়েছেন।

Advertisement

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে তাদের কার্যক্রম চলে।

এ কাজের সমন্বয়ক মাগুরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা জানান, তাদের উদ্যোগে গড়া ত্রিমাত্রিক ফাউন্ডেশনের মাধ্যমে পুরো রমজান ও করোনা পরিস্থিতি জুড়ে চলবে এ কার্যক্রম।

তিনি বলেন, আমরা কারো কাছে গিয়ে সাহায্য চাচ্ছি না। যদি কেউ স্বেচ্ছায় সহযোগী হতে চায়, আমরা তাদের সহযোগিতা গ্রহণ করছি। সমাজের মানবিক ব্যক্তিদের সহযোগিতায় করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলবে আমাদের এ কার্যক্রম।

এরইমধ্যে, মাগুরায় ১০ টাকার সদাই দোকান মানুষের মধ্যে বেশ সাড়া ফেলেছে। বর্তমানে অনেক নিন্মআয়ের ও মধ্যবিত্ত মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। এ অবস্থায় সামাজিক দূরত্ব মেনে ১০ টাকার বিনিময়ে এসব নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে পেরে অনেকে খুশি।

 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!