ঢাকা,  রোববার   ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ভূঞাপুরে বালু বিক্রির দায়ে তিনজনের দণ্ড

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২০, ২৪ আগস্ট ২০১৯
ভূঞাপুরে বালু বিক্রির দায়ে তিনজনের দণ্ড

টাঙ্গাইলে ভূঞাপুরে বালু তোলা ও বিক্রির দায়ে তিনজনকে দণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে একজনকে সাত দিনের কারাদণ্ড ও দুইজনকে দেড় লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়।

শুক্রবার রাতে এ রায় দেন ইউএনও ঝোটন চন্দ। দণ্ডিতরা হলেন- মহর আলী, মুন্সি ও মাসুদ। এদের মধ্যে মহর আলীকে সাত দিনের কারাদণ্ড দেয়া হয়।

ইউএনও ঝোটন চন্দ বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র উপজেলার বিভিন্ন স্থান থেকে বালু তোলে বিক্রি করছিল। এ অবৈধ কার্যক্রম বন্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযানে একজনকে সাত দিনের জেল ও দুইজনকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

ইউএনও আরো বলেন, অবৈধ বালু তোলে বিক্রি বন্ধে প্রশাসন সোচ্চার রয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি বাংলাদেশ/এমকেএ

 

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!