[ দেশজুড়ে ]
ভূঞাপুরে তিনতলা থেকে পড়ে মিস্ত্রির মৃত্যু
প্রতীকী ছবি
টাঙ্গাইলের ভূঞাপুরে তিনতলা থেকে পড়ে মজনু শেখ নামের এক টাইলস মিস্ত্রির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। মজনু শেখ পৌর এলাকার বামনহাটা গ্রামের জাবেদ আলী শেখের ছেলে।
ভূঞাপুর থানার এসআই মো. আবু হানিফ জানান, উপজেলার শহীদ জিয়া মহিলা কলেজ সংলগ্ন ভূঞাপুর পৌরসভার হিসাব রক্ষক মো. আতিকুল ইসলামের বাসার তিন তলার দেয়ালে টাইলস লাগাচ্ছিলেন মজনু শেখ।
.png)
তিনি আরো বলেন, এ সময় ঝুলন্ত মাচা ছিঁড়ে তিনি মাটিতে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!