ঢাকা,  শুক্রবার   ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

গম্ভীর অবশেষে রোহিতকে নিয়ে মুখ খুললেন

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০৮:০৫, ২৫ সেপ্টেম্বর ২০২৬
গম্ভীর অবশেষে রোহিতকে নিয়ে মুখ খুললেন
ছবি: সংগৃহীত

ভারতীয় জাতীয় দলের ওয়ানডে ও টেস্ট দলের অধিনায়ক রোহিত শর্মা থাকা অবস্থায় কোচ হিসেবে নিয়োগ পান সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর। তার কোচিংয়ের সময় নেতৃত্ব হারান রোহিত।

পরে অবসরও নিয়ে নেন টেস্ট থেকে। অবশেষে সবকিছু ছাপিয়ে রোহিতের সঙ্গে তার কেমন সম্পর্ক ছিল, তা নিয়ে মুখ খুলেছেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। তিনি বলেছেন, রোহিতকে আগে থেকেই তিনি চিনতেন। তাই আলাদা করে তার সঙ্গে বোঝাপড়ার প্রয়োজন পড়েনি।

Advertisement

জিয়োস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন ভারতীয় কোচ। গম্ভীর বলেন, ‘আমার মনে হয়, রোহিতের সঙ্গে আমার কোচ-অধিনায়কের সম্পর্ক ছিল না। রোহিত যখন দলে এসেছিল, তখন আমি সিনিয়র ক্রিকেটার। রোহিতের সঙ্গে হোটেলের এক ঘরে থেকেছি। তখন থেকে ওর সঙ্গে আমার সম্পর্ক। রোহিত তখন থেকেই আমাকে চেনে।

এমন নয় যে, আমাদের বোঝাপড়া তৈরি করতে হয়েছে বা আমি বিদেশ থেকে আসা কোনো কোচ, যে রোহিতের খেলা দেখেনি। আমি জানি রোহিত কেমন খেলোয়াড়। আমি জানি ও কেমন মানুষ।’ রোহিতের সাথে আগে থেকেই বোঝাপড়ায় কাজ করতে সুবিধাই হয়েছিল উল্লেখ করে গম্ভীর বলেন, ‘যখন আপনি কারো সঙ্গে খেলেছেন, তখন আপনি জানেন তার ভাবনা কী।

আমি জানতাম, ও কী ভাবছে। ও জানত, আমি কী ভাবছি। হতে পারে ও আর আমি আলাদা কিছু ভাবছি। কিন্তু পুরোটাই দলের স্বার্থে।

 

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!