ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

[ খেলা ]

ভারতের প্রস্তাবে আইসিসির নাকচ 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:১০, ১৪ ফেব্রুয়ারি ২০২০
ভারতের প্রস্তাবে আইসিসির নাকচ 
ফাইল ফটো

দুবাইয়ে ২৯ মার্চ অনুষ্ঠিত হবে আইসিসির বার্ষিক বোর্ড সভা।একইদিনেই মাঠে গড়াবে আইপিএলের ১৩তম আসর। ফলে টানাপোড়নে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আইসিসির সভাতে যোগ দিলে আইপিএলের উদ্বোধন করতে পারবেন না বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। তাই বোর্ড সভা পেছানোর আবেদন জানিয়েছিল বিসিসিআই। কিন্তু সে প্রস্তাব সরাসরি নাকচ করেছে আইসিসি।

যেহেতু আইসিসি বোর্ড সভা পেছাতে অপরাগতা প্রকাশ করেছে। তাই বদলাতে পারে আইপিএল শুরুর দিনক্ষণ। আইপিএল পরিচালনা পর্ষদের এক শীর্ষ কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, বিসিসিআই সরকারিভাবে এই বৈঠকের সূচি বদলের জন্য অনুরোধ করেছিল। 

গত বছরের আগস্টেই আইসিসি তার প্রতিনিধি দেশগুলোকে এ বৈঠকের তারিখ জানিয়ে দেয়। সমস্ত ধরনের যাতায়াত, থাকার বন্দোবস্ত, বৈঠকের স্থান সব আগে থেকে ঠিক করা হয়েছে। আইপিএলের সূচি তৈরির দায়িত্বে থাকা কর্মকর্তাদের দিকে এই সমস্যার জন্য অভিযোগের আঙুল তোলা হয়েছে। কারণ আগে থেকেই আইসিসির বৈঠকের সূচি তৈরি ছিল। তাহলে আইপিএলের সূচি তৈরির সময় তা বিবেচনা করা হলো না কেন?

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!