ঢাকা,  সোমবার   ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

ভাবনার প্রশ্ন: পাত্রী হিসেবে আপনারা আমাকে কত দেবেন?

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩৬, ১৩ মে ২০২০
ভাবনার প্রশ্ন: পাত্রী হিসেবে আপনারা আমাকে কত দেবেন?
আশনা হাবিব ভাবনা

জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা নানা কাজেই পারদর্শী। এই লকডাউনের মাঝে ঘরের সব কাজ নিজেই করছেন। এই কাজ করতে করতে ভক্তদের উদ্দেশে ছুড়ে দিলেন একটি প্রশ্ন।

মঙ্গলবার নিজের ফেসবুকে একটি ছবি শেয়ার করেন ভাবনা। সেখানে তাকে খাট জীবাণুমুক্ত করতে দেখা যাচ্ছে। এ সময় তার পরনে ছিল তারকাখচিত টি-শার্ট ও স্কার্ট। ক্যাপশনে ভক্তদের উদ্দেশে ভাবনা লেখেন, পাত্রী হিসেবে আপনারা আমাকে কত দেবেন?

এরপর তিনি কী কী করতে পারেন তার বর্ণনা দেন। সেখানে এই আলোচিত অভিনেত্রী বলেন, বাড়ির কাজ পারি, নাচ পারি, অভিনয় পারি, ব্রিটিশ ইউনিভার্সিটি পড়ি, লেখালেখি করি, ছবিও আঁকা শুরু করলাম।

যিনি স্বামী হবেন, তাকে একটি নিশ্চয়তাও দিয়েছেন ভাবনা বলেছেন, কিছু না কিছু করে টাকা ইনকাম করতে পারব। তবে শর্ত হলো, শুধু রান্নাটা আমার স্বামী যে হবে তাকে করতে হবে।

ভাবনার প্রশ্ন অনুযায়ী নম্বরও দিচ্ছেন ভক্তরা। এক ভক্ত লিখেছেন, ১০০ তে ১০০০। কিন্তু আপু আপনি তো রিলেশনে। আরেক ভক্ত লিখেছেন, রান্নাটা বেশি দরকার ছিল।

অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’  সিনেমাটি ভাবনাকে নিয়ে গেছে অন্য এক উচ্চতায়। তার সাবলীল অভিনয় ভক্ত সমালোচকদের কাছে প্রশংসা পেয়েছে। ছোটপর্দায়ও জনপ্রিয় মুখ ভাবনা। লেখক হিসেবেও এ পর্যন্ত ‘গুলনেহার’ ও ‘তারা’ নামে তার দুটি উপন্যাস প্রকাশিত হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এনএ
লিংক সফলভাবে কপি হয়েছে!