সোমবার বিকেলে উপজেলার পারীটোলা বাজারের খাদ্যবান্ধব ডিলার মোতাহার হোসেন চাল বিতরণের কার্যক্রম চালাচ্ছিলেন। সেখান থেকে ১০ বস্তা চাল আত্মসাতের চেষ্টায় ভ্যানযোগে নিয়ে যাওয়ার সময় উপস্থিত জনতা ভ্যান আটক করে প্রশাসনকে খবর দেয়।
সংবাদ পেয়ে তাৎক্ষণিক ইউএনও ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তৌহিদুর রহমান পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। ততক্ষণে ডিলার মোতাহার হোসেন পালিয়ে যান। তবে ওই ডিলারের ম্যানেজার সুলতানকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
.png)
ইউএনও তৌহিদুর রহমান জানান, মোতাহার হোসেনের ডিলারশিপ বাতিল করা হবে এবং জড়িতদের বিরুদ্ধে রেগুলার মামলা দায়ের করা হবে।