ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বাণিজ্যিক স্বার্থেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:২২, ১১ ফেব্রুয়ারি ২০২০
বাণিজ্যিক স্বার্থেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা: রাশিয়া
দিমিত্রি পেসকভ

যুক্তরাষ্ট্র নিজের বাণিজ্যিক স্বার্থের লক্ষ্যে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্টের আবাসিক ভবন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

সোমবার মস্কোতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

পেসকভ বলেন, যুক্তরাষ্ট্র নিজের বাণিজ্যিক স্বার্থ উদ্ধারের লক্ষ্যে অবৈধ নিষেধাজ্ঞা আরোপের মাত্রা প্রতিনিয়ত বাড়িয়ে দিচ্ছে। এর ফলে ক্ষতির পরিমাণ বেড়েই চলেছে। সম্প্রতি লাতিন আমেরিকার দেশ ভেনিজুয়েলার প্রতি সমর্থন প্রকাশের কারণে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানান এ মুখপাত্র।

Advertisement

তিনি বলেন, যুক্তরাষ্ট্র এমন সময় বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করছে যখন আন্তর্জাতিক আইন অনুযায়ী অন্য দেশের ওপর এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ সম্পূর্ণ অবৈধ। 

তবে ভেনিজুয়েলার সঙ্গে সামরিক সহযোগিতা বজায় রাখার অভিযোগে রাশিয়ার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা শুরু থেকেই প্রত্যাখ্যান করে এসেছেন রুশ কর্মকর্তারা। তারা বলেছেন, এ ধরনের অবৈধ নিষেধাজ্ঞার কারণে ভেনিজুয়েলার সঙ্গে রাশিয়ার সহযোগিতায় বিঘ্ন সৃষ্টি করা যাবে না।

দীর্ঘদিন ধরেই ভেনিজুয়েলার মার্কিন বিরোধী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। তবে এ কাজে ব্যর্থ হয়েছে দেশটি। মার্কিন সরকার অভিযোগ করছে, রাশিয়ার সমর্থন নিয়েই টিকে রয়েছেন প্রেসিডেন্ট মাদুরো। তাই এ সমর্থন ও সহযোগিতা প্রত্যাহার করতে রাশিয়ার প্রতি অনেকবার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের এ আবদার বরাবরই প্রত্যাখ্যান করে এসেছে রাশিয়া। 

সূত্র- পার্সটুডে

ডেইলি-বাংলাদেশ/এসএমএফ
লিংক সফলভাবে কপি হয়েছে!