ঢাকা,  শুক্রবার   ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বগুড়ায় প্রতিপক্ষের হামলায় সন্ত্রাসীর পা বিচ্ছিন্ন

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৭, ১৩ সেপ্টেম্বর ২০১৯
বগুড়ায় প্রতিপক্ষের হামলায় সন্ত্রাসীর পা বিচ্ছিন্ন
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়া সদরের সাবগ্রামে বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষের হামলায় এক সন্ত্রাসীর পা বিচ্ছিন্ন হয়েছে।

আহতের নাম হাবিল বলে জানিয়েছে পুলিশ। 

বগুড়া সদর থানার ওসি এসএম বদিউজ্জামান জানান, সন্ত্রাস ছিনতাইসহ আট মামলার আসামি হাবিল চাঁনপাড়ার একটি বাঁশঝাড়ে সঙ্গীদের নিয়ে মাদক সেবন করছিল। এ সময় প্রতিপক্ষের লোক তাদের ঘিরে ধরে হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে হাবিলকে কোপালে তার পা বিচ্ছিন্ন হয়। পরে তাকে উদ্ধার করে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

তিনি আরো জানান, হামলার শিকার ও হামলাকারী পক্ষই সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। এরইমধ্যে তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে।

ডেইলি বাংলাদেশ/এমকেএ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!