ঢাকা,  শুক্রবার   ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

বখাটের ধারালো ক্ষুরের আঘাতে আহত নুসরাত

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৫, ১৫ সেপ্টেম্বর ২০১৯
বখাটের ধারালো ক্ষুরের আঘাতে আহত নুসরাত
ফাইল ছবি

সাতক্ষীরায় তিন বখাটের ধারালো ক্ষুরের আঘাতে নুসরাত জাহান অর্পি নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী আহত হয়েছে। রোববার দুপুরে শহরের মুনজিতপুরে পুরানা হাসপাতালের ভেতরের সড়কে এ ঘটনা ঘটে।  

অর্পির বড় ভাই শিমুল জানান, অর্পি একটি ভ্যানে করে বাসা থেকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে যাচ্ছিল। এ সময় পেছন দিক থেকে একটি মোটরসাইকেলে আসা হেলমেট পরা তিন যুবক তাকে ভ্যান থেকে টেনেহিঁচড়ে নামানোর চেষ্টা করে। এক পর্যায়ে মেয়েটি প্রতিবাদ করতেই তারা তাকে ধারালো ক্ষুর দিয়ে তিনটি আঘাত করে।  

এ সময় ব্যাগে থাকা কিছু টাকাও নিয়ে নেয় তারা। মেয়েটির চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে বখাটেরা পালিয়ে যায়। তবে যাবার সময় এ কথা কাউকে জানালে তার আরও বিপদ হবে বলে হুমকি দিয়ে যায়।

শিমুল জানান, বিষয়টি অভিযোগ আকারে সাতক্ষীরা থানায় জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সাতক্ষীরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি। অভিযোগকারীরা সন্দেহভাজন কারো নাম বলেনি। বখাটেদের খোঁজ চলছে।

ডেইলি বাংলাদেশ/এমকে

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!