[ দেশজুড়ে ]
ফেনীতে ভুয়া দুদক কর্মকর্তা আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
ফেনীর পরশুরাম উপজেলা ভূমি অফিসে মঙ্গলবার দুপুরে সরকারি কাজে বাধা দেয়ায় এক ভুয়া দুদক কর্মকর্তাকে আটক করা হয়েছে।
আটক মো. তাহসান উদ্দিন শামীম ওই উপজেলার মির্জানগর ইউপির চম্পকনগরের মো. কাশেমের ছেলে।
সহকারী কমিশনার (ভূমি) মং মারমা জানান, আটক তাহসান দীর্ঘদিন ধরে মোবাইলে দুদক কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন বিষয়ে জানতে চাইতেন। মঙ্গলবার দুপুরে তাকে অফিসে আসতে বলা হয়। ওই সময় তার আচরণ সন্দেহজনক মনে হলে বিষয়টি দুদক কার্যালয়ে জানানো হয়। পরে তার পরিচয় মিথ্যা প্রমাণিত হলে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়।
তিনি আরো জানান, আটক মো. তাহসানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচশ টাকা জরিমানা ও দুই দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!