ফিল্মি কায়দায় চলন্ত অটোর চাকা পরিবর্তন (ভিডিও)
চলার পথে হরহামেশাই গাড়ির চাকা পরিবর্তন করতে হয়। তবে চলন্ত অবস্থায় গাড়ির চাকা কখনো কি পরিবর্তন হয়? কখনো কি হয়েছে? তবে এবার এমন কাণ্ডই ঘটেছে।
ঘটনাটি শ্রীলংকার। ফিল্মি কায়দায় জেমস বন্ডের স্টাইলে চলন্ত গাড়ির চাকা পরিবর্তন করে দেখিয়েছেন দেশটির কয়েকজন যুবক।
সোমবার শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা তার ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে এক মিনিটের একটি ভিডিও পোস্ট করেন। কিছুক্ষণের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়।
ওই ভিডিওতে দেখা যায়, একটি অটো দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এটিকে ফলো করছে একটি ক্যামেরা। হঠাৎ অটোটি রাস্তার ধারে গিয়ে পিছনের ডান দিকের চাকা তুলে বাকি দু’চাকায় ভর করেই এগিয়ে যাচ্ছে।
সেই অবস্থাতেই পেছনের আসনে বসা এক ব্যক্তি অটোর চাকাটি খুলে ফেলেন। সে সময় পেছন থেকে এগিয়ে আসা আর একটি অটোর যাত্রী একটি চাকা ধরিয়ে দেন। নতুন দেয়া চাকাটি জেমস বন্ডের গাড়ির স্টাইলে চলা অটোতে সফলভাবে লাগিয়ে দেয়া হয়।
জানা গেছে, এটি পুরাতন ভিডিও। হর্ষ গোয়েঙ্কার টুইটার অ্যাকাউন্টে পোস্ট হওয়া ভিডিওটি এখন পর্যন্ত প্রায় এক লাখ বার দেখা হয়েছে।
ফিল্মি কায়দায় এই টায়ার পরিবর্তনের ভিডিও দেখে অনেকেই বলছেন, যাত্রীদের জীবন বিপন্ন করে এই কাজ করা ঠিক হয়নি। আবার অনেকে একথাও বলেছেন, এটি পরিকল্পনা করেই করা হয়েছে। ওই অটোতে সাধারণ কোনো যাত্রী ছিল না।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
ডেইলি বাংলাদেশ/জেডআর