[ খেলা ]
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট হবে গোলাপি বলে!
ফাইল ফটো
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে আগামী এপ্রিলে আবারো পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের ইচ্ছা, এই টেস্টটি হোক দিবারাত্রির।
প্রথম টেস্ট শেষ হতে না হতেই দ্বিতীয় টেস্ট নিয়ে পরিকল্পনা শুরু করেছে পিসিবি। করাচি জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য টেস্টটি দিবারাত্রিতে খেলতে চায় তারা। এরইমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) প্রস্তাব পাঠিয়েছে পাকিস্তান।
বিষয়টি নিশ্চিত করেছেন পিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ওয়াসিম খান। তিনি বলেন, আসন্ন টেস্ট ম্যাচটি গোলাপি বলে আয়োজন করতে চায় পিসিবি। এখন বাংলাদেশের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার অপেক্ষা।
.png)
ওয়াসিম খান বলেন, পাকিস্তানে টেস্ট ক্রিকেট ফিরেছ। অনেক দলই এখন দিবারাত্রির টেস্ট আয়োজন করছে। আমরাও গোলাপি বলে টেস্ট আয়োজন করতে চাই।
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!