ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পঞ্চগড়ে ট্রাক্টর-নছিমন সংঘর্ষ, নিহত ১ 

পঞ্চগড় প্রতিনিধি 
প্রকাশিত: ১৯:৪৭, ২২ ফেব্রুয়ারি ২০২০
পঞ্চগড়ে ট্রাক্টর-নছিমন সংঘর্ষ, নিহত ১ 
ফাইল ছবি

পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাক্টর ও নছিমনের সংঘর্ষে হাফিজুল ইসলাম নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আরো চারজন গুরুতর আহত হয়েছেন। 

শনিবার দুপুরে উপজেলা পৌরসভা সদরে ফিডমিল সংলগ্ন মহাসড়ক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজুল ইসলাম উপজেলার বেংহারী ইউপির বনগ্রাম মুজাপাড়া এলাকার আইন উদ্দীনের ছেলে। 

বোদা মডেল থানার ওসি আবু হায়দার মো. আশরাফুজ্জামান জানান, ময়দান দীঘি থেকে বোদা বাজারে গরুবাহী নছিমন গাড়ি নিয়ে যাওয়ার পথে ফিডমিলের সামনে একটি ট্রাক্টরের সংঘর্ষ হয়। এ সময় গরু ব্যবসায়ী হাফিজুল ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!