ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

[ খেলা ]

নারী বিশ্বকাপের নকআউটে থাকবে রিজার্ভ ডে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:২৪, ১১ মার্চ ২০২০
নারী বিশ্বকাপের নকআউটে থাকবে রিজার্ভ ডে
নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য ২০২১ নারী বিশ্বকাপে থাকবে রিজার্ভ ডে

অস্ট্রেলিয়ায় সদ্য সমাপ্ত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো রিজার্ভ ডে রাখেনি আইসিসি। এর ফলে প্রথম সেমিফাইনাল বৃষ্টিতে ভেসে যাওয়ায় মাঠে না নেমেই ফাইনালে উঠে যায় ভারত। দুর্ভাডগ্যজনকভাবে বিদায় নেয় ইংল্যান্ডের মেয়েরা। নকআউটে কোনো রিজার্ভ ডে না রাখায় তীব্র সমালোচনার মুখে পড়েছিলো ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। 

তবে, এবার নড়েচড়ে বসেছে আইসিসি। ২০২১ সালে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের তিনটি নকআউট ম্যাচের জন্যই রিজার্ভ ডে রেখেছে সংস্থাটি। 

মেয়েদের টি-টোয়েন্টির প্রথম সেমিফাইনালটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। গ্রুপপর্বে পয়েন্টে এগিয়ে থাকায় প্রথমবারের মতো ফাইনালে জায়গা করে নেয় হারমানপ্রীত কৌরের দল। ইংলিশ মেয়েদের দুর্ভাগ্যজনক বিদায়ে সমব্যথী হয়েছিল ভারতও। তারাও জানিয়েছিলো রিজার্ভ ডে রাখার দাবি।

২০২১ নারী বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

সে দাবিকে যুক্তিযুক্ত মনে করে ২০২১ সালের নারী বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। বুধবার প্রকাশিত সূচি অনুযায়ী, নিউজিল্যান্ডের ৬টি ভেন্যুতে ৩১ ম্যাচ অনুষ্ঠিত হবে। ৬ ফেব্রুয়ারি, ২০২১ উদ্বোধনী ম্যাচে বাছাইপর্ব থেকে উঠে আসা দলের মুখোমুখি হবে স্বাগতিক নিউজিল্যান্ড। অকল্যান্ড, হ্যামিল্টন, টাউরাঙ্গা, ওয়েলিংটন, ক্রাইস্টচার্চ ও ডানেডিনে হবে ম্যাচগুলো। 

টাউরাঙ্গা ও হ্যামিল্টনে ৩ ও ৪ মার্চ হবে সেমিফাইনালের ম্যাচ দুটি। ৭ মার্চ ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে গড়াবে ফাইনাল ম্যাচটি। নিউজিল্যান্ডসহ এখন পর্যন্ত কেবল চারটি দল বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। বিশ্বকাপে চূড়ান্ত হওয়া বাকি তিনটি দল হলো—অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। জুলাইয়ে শ্রীলঙ্কায় মেয়েদের চ্যাম্পিয়নশিপ ও বাছাইপর্ব শেষে চূড়ান্ত হবে বাকি চার দল। 

মোট আট দলের এই প্রতিযোগিতায় প্রত্যেকে একে অপরের সঙ্গে ম্যাচ খেলবে। সেরা চারটি দল খেলবে সেমিফাইনালে।

ডেইলি-বাংলাদেশ/এম
লিংক সফলভাবে কপি হয়েছে!