ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

নান্দাইলে বাংলালিংক টাওয়ারে আগুন

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৬, ১০ ফেব্রুয়ারি ২০২০
নান্দাইলে বাংলালিংক টাওয়ারে আগুন
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার পাছরুখি বাজারে বাংলালিংক টাওয়ারে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।

নান্দাইল ফায়ার সার্ভিসের টিম লিডার আবু বকর ছিদ্দিক জানান, বাংলালিংক টাওয়ারে আগুন দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরো জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিকল্প ব্যবস্থায় টাওয়ারের কার্যক্রম চালু রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!