[ দেশজুড়ে ]
নান্দাইলে গোডাউনসহ আগুনে পুড়ল ছয় ঘর
ছবি: ডেইলি বাংলাদেশ
ময়মনসিংহের নান্দাইলে আগুনের ঘট্নায় একটি গোডাউনসহ ছয়টি ঘর পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার রাতে পৌর সদরের চন্ডিপাশা মহল্লা মসজিদের পাশের কাজল মেলিটারি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় পাভেল মিয়া জানান, পুড়ে যাওয়া ঘরগুলোর মধ্যে একটি কক্ষ আকিজ বিড়ির গোডাউন হিসেবে ব্যবহৃত হতো। এ আগুন মশাল কয়েল থেকে লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
.png)
ফায়ার সার্ভিসের টীম লিডার রুবেল মিয়া জানান, আগুনের ঘটনায় কাজল মেলিটারির আধাপাকা ছয়টি ঘর পুড়ে গেছে। এতে ১০ লাখ টাকার ক্ষতি হতে পারে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানতে তদন্ত কমিটি গঠন হবে।
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!