[ রাজধানী ]
ধানমন্ডিতে ফাঁস নিয়ে গৃহকর্মীর আত্মহত্যা
প্রতীকী ছবি
রাজধানীর ধানমণ্ডিতে ছালমা আক্তার(১৭) নামে এক গৃহকর্মী ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার রাত পৌনে একটায় ধানমন্ডির ১২ নম্বর রোডের ওই বাড়িটির স্টোর রুম থেকে মরদেহটি উদ্ধার করেন এসআই মহিদুল ইসলাম। পরে তিনি মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে নিয়ে আসেন।
গৃহকর্তী ও গৃহকর্তার বরাত দিয়ে এসআই মহিদুল জানান, স্টোর রুমের ভিতর মোবাইলে একা একা অনেক্ষণ বিভিন্ন সময়ে কথা বলতেন ছালমা। মোবাইলে কথা বলাকে কেন্দ্র করে রাগের বশত আত্মহত্যা করতে পারেন তিনি।
.png)
ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
গৃহকর্তী আতিয় আক্তার জানান, আট মাস ধরে তার বাসায় কাজ করতো ছালমা।
ছালমা লক্ষ্মীপুর জেলার সদর থানার চর রহিত গ্রামের শাহ আহম্মেদের মেয়ে।
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!