ঢাকা,  বুধবার   ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ চাকরি ]

ব্রুনেইয়ে ২৭৯ কর্মী নেবে সরকার

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:১৯, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রুনেইয়ে ২৭৯ কর্মী নেবে সরকার
ছবি সংগ্রহীত

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে সরকারিভাবে ব্রুনেইয়ে ২৭৯ জন পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। বিভিন্ন নির্মাণ ও কারিগরি পদে এসব কর্মী নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৪টার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

যেসব পদে নিয়োগ

সিওয়াই কনস্ট্রাকশন

Advertisement
  • নির্মাণশ্রমিক: ১ জন
  • বেতন: মাসিক ৬০০ ব্রুনেই ডলার (প্রায় ৫৭ হাজার ৮৬৬ টাকা)

লেম্যান এন্টারপ্রাইজ

  • এসি টেকনিশিয়ান: ১ জন
  • বেতন: মাসিক ৬০০ ব্রুনেই ডলার (প্রায় ৫৭ হাজার ৮৬৬ টাকা)

হেলিফ অ্যাকুয়াকালচার এসডিএন বিএইচডি

  • খামারশ্রমিক: ১ জন
  • মজুরি: দৈনিক ২০ ব্রুনেই ডলার (প্রায় ১ হাজার ৯২৯ টাকা)

সেরিকাট নর আওয়ান এসডিএন বিএইচডি

  • নির্মাণশ্রমিক: ১৮০+৫ জন
  • প্লাম্বার: ৫ জন
  • রাজমিস্ত্রি: ২ জন
  • ফোরম্যান: ৩ জন
  • ড্রাফটম্যান: ৫ জন
  • ওয়েল্ডার: ৫ জন
  • ইলেকট্রিশিয়ান: ৫ জন
  • কাঠমিস্ত্রি: ৫ জন
  • ড্রাইভার ক্লাস ৩: ৩ জন
  • ট্রাক ড্রাইভার: ৩ জন
  • ভারী যানবাহনচালক: ৩ জন
  • সুপারভাইজার: ১ জন
  • অপারেটর: ১ জন
  • টেকনিশিয়ান: ১ জন
  • মজুরি: অধিকাংশ পদের জন্য দৈনিক ২০ ব্রুনেই ডলার (প্রায় ১ হাজার ৯২৯ টাকা)। অপারেটর ও টেকনিশিয়ান পদে দৈনিক ২১ ব্রুনেই ডলার (প্রায় ২ হাজার ২৫ টাকা)।

সেজানেস কন্ট্রাক্টর এসডিএন বিএইচডি

  • নির্মাণকর্মী: ২০ জন
  • শ্রমিক: ৪ জন
  • গ্রাস কাটার: ৫ জন
  • মজুরি: দৈনিক ২০ ব্রুনেই ডলার

বিএমএম এসডিএন বিএইচডি

  • সাধারণ শ্রমিক: ৩ জন
  • মজুরি: দৈনিক ২০ ব্রুনেই ডলার

এবিডি এসডিএন বিএইচডি

  • ইলেকট্রিশিয়ান: ৩ জন
  • ফোরম্যান: ২ জন
  • মজুরি: দৈনিক ২২ ব্রুনেই ডলার (প্রায় ২ হাজার ১২২ টাকা)

আলওয়ালি এসডিএন বিএইচডি

  • শ্রমিক: ৫ জন
  • বেতন: মাসিক ৬০০ ব্রুনেই ডলার

এমডি রাফি কনস্ট্রাকশন

  • হেভি যানবাহন ড্রাইভার: ৪ জন
  • মজুরি: দৈনিক ২০ ব্রুনেই ডলার

আবেদনের নিয়ম ও ফি

আগ্রহী প্রার্থীদের বোয়েসেলের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি ২০০ টাকা

চূড়ান্তভাবে নির্বাচিত হয়ে স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ, ভ্যাট রেজিস্ট্রেশন ফি ও আনুষঙ্গিক খরচ দিতে হবে। দক্ষ কর্মীদের জন্য এ বাবদ ৫৬ হাজার ৩৫০ টাকা এবং আধা দক্ষ/অদক্ষ কর্মীদের জন্য ৪৪ হাজার ৮৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

‘বোয়েসেল, ঢাকা’ নামে সোনালী ব্যাংকের মগবাজার শাখায় পে-অর্ডার করে এর মূল কপি বোয়েসেলে জমা দিতে হবে।

অন্যান্য সুযোগ-সুবিধা

নিয়োগপ্রাপ্তদের থাকা ও খাওয়ার খরচ সংশ্লিষ্ট কোম্পানি বহন করবে। বিমানভাড়াও নিয়োগকর্তা বহন করবেন। এ ছাড়া ব্রুনেইয়ের শ্রম আইন অনুযায়ী মেডিক্যাল, বিমা, ছুটি ও অন্যান্য সুবিধা প্রযোজ্য হবে।

চাকরির মেয়াদ

দুই বছরের চুক্তিতে কর্মী নিয়োগ দেওয়া হবে। চুক্তির মেয়াদ নবায়নযোগ্য। প্রতিদিন ৮ ঘণ্টা কাজ করতে হবে।

আবেদনের শেষ সময়: ২৬ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪টা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!