ঢাকা,  বুধবার   ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ ক্যাম্পাস ]

পরিবেশ সুরক্ষায় চবিতে অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৮, ২৩ সেপ্টেম্বর ২০২৬
পরিবেশ সুরক্ষায় চবিতে অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে সৌন্দর্যবর্ধন ও পরিবেশ সুরক্ষায় সমাজকল্যাণ ও শিক্ষামূলক দাতব্য প্রতিষ্ঠান অথেন্টিক ফাউন্ডেশনের ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপাচার্যের কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

Advertisement

‘সবুজপ্রাণে সাজাই দেশ, সজীব রাখি পরিবেশ’ স্লোগানকে সামনে রেখে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পাঁচ বছর মেয়াদি ‘গ্রীনসোল: ৫০০০ ট্রিজ ফর আর্থ’ মিশন পরিচালনা করছে অথেন্টিক ফাউন্ডেশন।

কর্মসূচির উদ্বোধনী পর্বে ফাউন্ডেশনের ১৬ সদস্যের একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ আল্-ফোরকানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তার হাতে শুভেচ্ছা স্মারক ও গাছের চারা তুলে দেওয়া হয়।

উদ্যোগটির প্রশংসা করে উপাচার্য ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, বনায়নের এই দূরদর্শী পদক্ষেপের জন্য অথেন্টিক ফাউন্ডেশনকে চবি পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তরুণদের এই বলিষ্ঠ নেতৃত্ব, পরিবেশ সচেতনতা এবং একাগ্রতা আমাদের বিশ্ববিদ্যালয় তথা পুরো বাংলাদেশকে বিশ্ব দরবারে সম্মানিত করবে।

আয়োজক সূত্রে জানা গেছে, চবির প্রতিটি অনুষদের সঙ্গে সমন্বয় করে পুরো ক্যাম্পাসজুড়ে এ বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করা হবে। এর প্রথম ধাপে বিশ্ববিদ্যালয়ে রোপণের জন্য ২৫০ থেকে ৩০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা হস্তান্তর করবে অথেন্টিক ফাউন্ডেশন।

ডেইলি-বাংলাদেশ/চবি
লিংক সফলভাবে কপি হয়েছে!