[ রাজধানী ]
ধানমন্ডিতে জাল টাকার কারখানায় র্যাবের অভিযান
ছবি: ডেইলি বাংলাদেশ
রাজধানীর ধানমন্ডিতে জাল টাকা তৈরির কারখানায় অভিযান চালাচ্ছে র্যাব। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ জাল টাকা ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দুপুরে র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া পরিচালক সারওয়ার বিন কাশেম বলেন, ধানমন্ডির ৭/১ নম্বর রোডের একটি বাসায় অভিযান চলানো হচ্ছে। এখন পর্যন্ত দু’জনকে আটক করা হয়েছে। তারা কারখানার নিয়ন্ত্রক বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।
র্যাব কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে এই বাসায় জাল টাকা তৈরি হচ্ছে। পরে সেই টাকা প্রতারক চক্রের মাধ্যমে রাজধানীর বিভিন্ন শপিংমলসহ বিপণিবিতানে ছড়িয়ে দেয়া হয় বলে খবর আসে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!