[ দেশজুড়ে ]
কয়রায় নাশকতার মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
কয়রায় আ’লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোশারফ হোসেন গ্রেপ্তার।
খুলনার কয়রা উপজেলায় নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোশারফ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার থানা রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর মহেশ্বরীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক পরিচয়ে মো. সহিদ হোসেন বাদী হয়ে কয়রা থানায় নাশকতার অভিযোগে একটি মামলা করেন। মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩৬ নেতার নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে দলটির আরও ১৬০ থেকে ১৭০ জনকে।
.png)
ওই মামলার তদন্তের অংশ হিসেবে অ্যাডভোকেট মোশারফ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম বলেন, কয়রায় নাশকতার মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোশারফ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/খুলনা/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!