ঢাকা,  বুধবার   ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

[ ফিচার ]

দেয়াল রাঙানোই নেশা, ৯৪ বছরেও থেমে নেই বৃদ্ধা

ফিচার ডেস্ক
প্রকাশিত: ১৪:৪১, ২৭ এপ্রিল ২০২০
দেয়াল রাঙানোই নেশা, ৯৪ বছরেও থেমে নেই বৃদ্ধা
মনের মাধুরি মিশিয়ে একের পর এক দেয়াল রাঙিয়ে তুলছেন তিনি

সৃজনশীল সময় কাটাতে বয়স কোনো বাধা নয়। জীবনের যে কোনো পর্যায়ে সুন্দর জিনিসে উৎসর্গ করা যায়। এটিই প্রমাণ করেছেন ৯৪ বছর বয়সী আনেকা ক্যাপর্কোভা। তার জীবনের বেশিরভাগ সময় কৃষিকাজেই ব্যয় করেছেন। তবে জীবনের শেষপ্রান্তে এসে জীবনকে উপভোগ করছেন অন্যভাবে।

হাতে তুলে নিয়েছেন রং তুলি। মনের মাধুরি মিশিয়ে সাজিয়ে তুলছেন একের পর এক ঘরের দেয়াল। পুরো গ্রামই যেন তার আঁকার ক্যানভাস।৯৪ বছর বয়সী আনেকা কৃষিকাজ থেকে অবসর নিয়েছেন প্রায় তিন দশক পেরিয়ে গেছে। এরপরই তিনি এই কাজ শুরু করেন। শুরুতে তিনি নিজের ঘরের দেয়াল থেকে শুরু করেন। এরপর সব জায়গায় ছাপ পড়েছে তার সৃজনশীলতার।  

লাউকা নামের গ্রামটি চেক প্রজাতন্ত্রের দক্ষিণ মোরাভিয়ান অঞ্চলে অবস্থিত। আনেকা অবসর নেয়ার পর থেকেই তার গ্রামটিকে আরো সুন্দর করে তুলতে চাইলেন। এজন্য প্রতিবছর শুষ্ক মৌসুমে তিনি ঘরের দেয়ালগুলো রং তুলিতে সাজিয়ে তুলতেন। সাদামাটা দেয়ালগুলো তিনি বিভিন্ন রংয়ের পাতা আর ফুল এঁকে নতুন রূপ দিতেন। ঘরের দেয়াল, দরজা,জানালা, গির্জা, পরিত্যাক্ত কুয়া এমনকি জামা কাপড়ও তিনি তার হাতের ছোঁয়ায় রঙিন করে তুলেছেন।  

তিনি বেশিরভাগই ফুলের ছবি এঁকেছেন। মূলত নীল রং এবং একটি ছোট ব্রাশ দিয়ে তিনি কাজ করেন। তার নীল রং খুব পছন্দ। আর আঁকার জন্য বেছে নেন পুরনো সাদা রংয়ের বাড়ির দেয়ালগুলো। তাই বলে থেমে থাকেনি আনেকার শিল্পীর ক্রিয়াকলাপ।      
 
এই গ্রামে দেয়ালে ছবি আঁকা নতুন নয়। গ্রামের অন্যান্য নারীরাও অতীতে এই ধরনের কাজ করেছেন। উনিশ শতকে রঙিন ফুল দিয়ে ঘরের পুরনো দেয়াল,দরজা, জানালা সজ্জিত করেন স্থানীয় নারীরা। এরপর ১৯৪৮ সাল থেকে বছরে একবার এভাবে ঘরবাড়ি ফুল এঁকে সজ্জিতকরার প্রচলন শুরু হয় সেখানে। এখন আধুনিক যুগে তেমন কেউই আর এ কাজ করেন না। তবে আনেকা ক্যাপর্কিভো ঐতিহ্য রক্ষায় এখনো অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। তার কাজ এখন সারা বিশ্বজুড়ে প্রশংসিত। 
 
আনেকা বলেন, তিনি এ  শিল্পকর্মে আনন্দ পান। অন্যরা এটিকে কীভাবে দেখছে তা কখনো ভাবেন নি। আর সে পরিকল্পনা নিয়েও কখনো কাজ করেননি। বয়সের কারণে চিত্র আঁকানো মাঝে মাঝে চ্যালেঞ্জিং হয়ে যায়। তাই বলে থেমে থাকেনি আনেকার শিল্পীর ক্রিয়াকলাপ। তখন পুরানো প্রবাদটি মনে করে নিজেকে অনুপ্রেরণা দেন। প্রবাদটি হলো সেখানে ইচ্ছা আছে সেখানে উপায় রয়েছে।     

পুরানো বিল্ডিংয়ের সামনের দিকে ফুলের ছবি আঁকা নতুন কিছু নয়। পৃথিবীর বিভিন্ন দেশে এটি প্রচলিত আছে। ইউরোপের অনেক দেশে এখনো এটি প্রচলিত রয়েছে। পোল্যান্ডের জালিপির গ্রাম এ ঐতিহ্যের জন্য পর্যটকদের আকর্ষণে পরিণত হয়েছে। 

সূত্র: হিস্ট্ররিডেইলি, দ্যভিনটেজনিউজ

ডেইলি-বাংলাদেশ/জেএমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!