ঢাকা,  রোববার   ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

দুবাই বিমানবন্দরে বন্যার পানি, সব ফ্লাইট স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:২৭, ১১ জানুয়ারি ২০২০
দুবাই বিমানবন্দরে বন্যার পানি, সব ফ্লাইট স্থগিত

ভারি বৃষ্টির পর বন্যার কারণে দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে।

শনিবার এক টুইট বার্তায় একথা জানিয়েছে দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দরের ঢুকে পড়েছে বন্যার পানি। তাই স্বাভাবিক কার্যক্রম ব্যহত হচ্ছে। একারণে সব ফ্লাইটের সময়সূচি স্থগিত করা হয়েছে।  

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কয়েকটি ছবি ও ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের রানওয়ে বন্যার পানিতে সয়লাব। এদিকে যত দ্রুত সম্ভব কার্যক্রম আবারো স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।  

Advertisement

 তবে আগামী কয়েকদিনও ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!