ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ স্বাস্থ্যকথা ]

ডাক্তারদের লেখা এমন হিজিবিজি হয় কেন?

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
প্রকাশিত: ১১:১৮, ১২ ডিসেম্বর ২০১৯
ডাক্তারদের লেখা এমন হিজিবিজি হয় কেন?
ছবি: সংগৃহীত

অনেক বাচ্চারাই খাতা কলম নিয়ে হিজিবিজিভাবে ওষুধের নাম লিখে খেলা করে থাকে! আবার বড়দেরও প্রশ্ন ডাক্তারদের লেখা এতটা জড়ানো হয় কেন? তারা কি তবে স্পষ্ট করে লিখতে করে পারেন না?  

প্রেসক্রিপশন বা চিকিৎসাপত্র দেখলে মনে হয়, এসব কী হিজিবিজি লিখেছেন ডাক্তার সাহেব? কিছুই তো বোঝা যাচ্ছে না। সবার ক্ষেত্রেও এমনই ঘটে। কখনো কখনো এগুলো পড়া দুরূহ বটে।

আপনি হয়তো ভাবছেন, চিকিৎসক কেবল আপনার চিকিৎসাপত্রই লিখছেন, বিষয়টি ঠিক নয়। অন্যান্য পেশায় যত বেশি লিখতে হয়, তার চেয়েও বেশি লেখেন চিকিৎসক। হয়তো খেয়াল করে দেখবেন, একজন চিকিৎসক আপনার মেডিকেল ইতিহাসের প্রতিটি ছোট ছোট বিষয়েরও বিবরণ লিখছেন।

Advertisement

প্রেসক্রিপশনএকজন চিকিৎসক দিনে অন্তত ২০ থেকে ৫০ জন রোগী দেখেন। কখনো কখনো এ সংখ্যাও পার হয়ে যায়। প্রত্যেকের কথা মনোযোগ দিয়ে শোনা এবং সঠিক ওষুধ চিকিৎসাপত্রে লেখা কিন্তু কম কঠিন কাজ নয়। পাশাপাশি জরুরি রোগীও দেখতে হয়। তো, সারাদিন ক্লান্ত হাতে লিখতে থাকা কতটা কষ্টের, নিশ্চয়ই সেটি অনুমেয়।

রোগী দেখার কারণে তারা বেশ তাড়াহুড়োর মধ্যে থাকেন। আর তাই প্রেসক্রিপশন লেখার সময় লেখার প্রতি মনোযোগ কম থাকে তাদের। চিকিৎসকেরা লেখার ক্ষেত্রে কিছু জার্গন বা বিশেষায়িত শব্দ ব্যবহার করেন। এটি সাধারণ মানুষের জন্য বোঝা কঠিন। দেখবেন, যারা ওষুধ বিক্রি করেন, তারা খুব সহজে এটি ধরে ফেলতে পারেন।

তবে বর্তমানে হাতের লেখার ঝামেলা এড়াতে অনেক চিকিৎসকই কম্পিউটারে চিকিৎসাপত্র লেখেন। লেখা বুঝতে অসুবিধা হলে আপনিও তাঁর কাছ থেকে এ ধরণের চিকিৎসাপত্র চেয়ে নিতে পারেন। 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!