ঢাকা,  বুধবার   ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

জামালপুরে তিন ঘণ্টায় ছয় মাদকসেবী আটক 

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ০১:২৯, ১৯ নভেম্বর ২০১৯
জামালপুরে তিন ঘণ্টায় ছয় মাদকসেবী আটক 
ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুর শহরের মুসলিমাবাদ থেকে তিন ঘণ্টায় ছয় মাদকসেবীকে আটক করেছে পুলিশ। সোমবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন-শহরের মুসলিমাবাদের আব্দুল মান্নানের ছেলে মোবারক, সবুরের ছেলে মোবারক, আজিজুরের ছেলে তৃপ্তি, মোমিনের ছেলে মনো, আমির হোসেনের ছেলে পারভেজসহ ছয়জন। 

জামালপুর সদর থানার ওসি সালেমুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নিদের্শে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে পাঁচ গ্রাম হেরোইন ও পাঁচটি ইয়াবাসহ ছয় মাদকসেবীকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!