[ দেশজুড়ে ]
চাঁপাইনবাবগঞ্জে নিজ বন্দুকের গুলিতে ব্যবসায়ীর আত্মহত্যা
ছবি : ডেইলি বাংলাদেশ
চাঁপাইনবাবগঞ্জে বুধবার সকালে হতাশায় নিজ বন্দুকের গুলিতে আত্মহত্যা করেছেন এনামুল হক নামে এক রড সিমেন্ট ব্যবসায়ী।
বিকেলে ক্রাইম সিনের সদস্যরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের পর তার লাশ ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে।
পুলিশ ও পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ঋণ খেলাপের হতাশ থেকেই আত্মহত্যা করেছেন এনামুল হক।
.png)
নিহত এনামুল হক পুরাতন বাজারের মেসার্স সাজ্জাদ আহম্মেদ এন্ড সন্স’র মালিক এবং ওই এলাকার সাজ্জাদ আলীর ছেলে।
সদর মডেল থানার ওসি মো. জিয়াউর রহমান ও নিহতের ভাই আনোয়ার সাদাত জানান, একটি ব্যাংকে তার প্রায় ছয় কোটি টাকা ঋণ রয়েছে। ঋণ খেলাপির দায়ে মামলায় বুধবার তার হাজিরার দিন ছিল। মামলায় তার জামিন নামঞ্জুর হওয়ার আশঙ্কাও ছিল। এ জন্যই তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে।
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!