ঢাকা,  শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খবর ]

চাঁদপুরে করোনা সন্দেহে যুবক আইসোলেশনে

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩১, ২৭ মার্চ ২০২০
চাঁদপুরে করোনা সন্দেহে যুবক আইসোলেশনে
ছবি : ডেইলি বাংলাদেশ

চাঁদপুরে করোনা আক্রান্ত সন্দেহে এক যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে আইসোলেশনে রাখা হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় কয়েকজন ওই যুবককে চাঁদপুর ২৫০ শয্যা সরকারি হাসপাতালে নিয়ে আসে। পরে চিকিৎসক তার লক্ষণ দেখে আইসোলেশন ইউনিটে নিয়ে যায়।

চাঁদপুর সদর হাসপাতালের আরএমও ডা. সুজাউদৌলা রুবেল জানায়, লক্ষণ দেখে তাকে আইসোলেশন ইউনিটে স্থানান্তর করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা করে ওই রোগীর শরীরে করোনার জীবাণু আছে কি-না তা নিশ্চিত হওয়া যাবে।  

Advertisement

চাঁদপুরে এ পর্যন্ত ৩৩১ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। আর আইসোলেশনে থাকা ২ জন এরইমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!