ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ঘণ্টায় ১৪০ কি.মি বেগে গাড়ি চালিয়ে ভাইরাল আট বছরের বালক!

নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৩৫, ২৩ আগস্ট ২০১৯
ঘণ্টায় ১৪০ কি.মি বেগে গাড়ি চালিয়ে ভাইরাল আট বছরের বালক!
প্রতীকী ছবি

ইন্টারনেটের দুনিয়ায় অস্বাভাবিক কিছু ঘটতেই ভাইরাল হয়ে যায়। শখের বশে ১৪০ কিলোমিটার বেগে গাড়ি চালিয়ে এবার ভাইরাল হয়েছেন জার্মানির এক আট বছরের বালক।  

বাবা-মায়ের গাড়ি নিয়ে মাঝরাতেই বের হয় এই বালক । ‌ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেগে গাড়ি চালিয়ে অসুস্থ বোধ করছিল সে। তাই বাধ্য হয়েই গাড়ি থামিয়ে দেয় সে। এতটাই অসুস্থ বোধ করছিল যে, সতর্ক বাতিটিও জ্বালিয়ে দেয় সে। যাতে তাকে সহজেই উদ্ধার করা যায়। 

মধ্যরাতে মা দেখতে পান, ছেলে ঘরে নেই। লক্ষ্য করেন, বাড়ির গাড়িটাও নেই। আর বুঝতে বাকি রইল না। সঙ্গে সঙ্গেই পুলিশকে ফোন করেন তিনি। তখন প্রায় রাত সাড়ে ১২টা। পুলিশও খুঁজতে বের হয়। আবার রাত সোয়া একটা নাগাদ ফোন করেন ওই নারী। তিনি জানান, ছেলেকে খুঁজে পেয়েছেন তিনি। 

Advertisement

পুরো ঘটনাটি ফেসবুকে বিস্তারিত জানান জার্মানির সোয়েস্ট থানার পুলিশ। গাড়ি চালানো অবস্থায় ছেলেটির একটি ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। তবে ছেলেটি একদম বাচ্চা। তাই মুখটি ঢেকে দেয়া হয়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায় সেটি। 
তবে পুলিশ জানিয়েছে, ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ছেলেটির মা সংবাদমাধ্যমে জানিয়েছন, তার ছেলে অনেক ছোট বয়স থেকেই গাড়ি চালাতে জানে। গাড়ি সংক্রান্ত বিষয়ে ওর অনেক জ্ঞান।

ডেইলি বাংলাদেশ/জেএইচ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!