এ বছর ফ্রেঞ্চ ওপেনের পর জিতেছেন ইউএস ওপেনের শিরোপা। নতুন বছরে আরেকটি শিরোপা জিতলেই ফেদেরারের সমান ২০ গ্র্যান্ড স্লাম জিতবেন ৩৩ বছর বয়সী স্প্যানিয়ার্ড। ২০২০ সালের লক্ষ্যটা তার স্পষ্ট, স্বপ্ন দেখেন ২০তম গ্ল্যান্ড স্লামের।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মার্কা’য় দেয়া সাক্ষাৎকারে সেই স্বপ্নের কথাই শুনিয়েছেন নাদাল, ‘আমি নিজের পথেই আছি, যেমনটা আমি আমার সারাজীবনে করে এসেছি। তবে ২০টি গ্র্যান্ড স্লামে পৌঁছানো আমার স্বপ্ন। যদিও এই ধরনের ইচ্ছা থাকাটা খারাপ।’
.png)
সর্বকালের সেরার বিষয়টা অন্যভাবে দেখেন,‘আমাকেই শুধু এটা (সর্বকালের সেরা) বলা হবে, আমার কাছে বিষয়টা গুরুত্বপূর্ণ নয়। আমি আপনাদের (সাংবাদিক) বিষয়টি বুঝি; মিডিয়া, সাংবাদিকরা বিষয়টা নিয়ে লিখতে চান। তবে সত্যি বলতে, আমি আমাদের এই খেলার ইতিহাসের অংশ হতে পেরেই তৃপ্ত।’
সেরা টেনিস খেলোয়াড়ের বিশেষণ নিয়ে ভাবেনও না নাদাল, ‘সেই ৮ বছর বয়স থেকে আমি অনুশীলন করে যাচ্ছি। ৩৩ বছর বয়সে এসেও একই কাজ করতে পারাটা আমার জন্য অনেক বড় অর্জনের। লোকজন কিন্তু এখনই ভাবছে কে সেরা, আর কে নয়। আমার কাছে সেরার এই দলের মধ্যে থাকতে পারাটাই গর্বের।’