ঢাকা,  রোববার   ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

খালাস পাওয়া আসামির বিরুদ্ধে আপিল করা হবে: আইজিপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫৬, ২৭ নভেম্বর ২০১৯
খালাস পাওয়া আসামির বিরুদ্ধে আপিল করা হবে: আইজিপি
ছবি: ডেইলি বাংলাদেশ

গুলশানের হলি আর্টিজান মামলার রায়ে সন্তুষ্ট বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মো. জাবেদ পাটোয়ারী। খালাস পাওয়া আসামির বিরুদ্ধে উচ্চ আতদালতে আপিল করা হবে বলেও জানান তিনি। 

বুধবার দুপুরে পুলিশ হেডকোয়ার্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পুলিশ প্রধান। 

তিনি বলেন, হলি আর্টিজান মামলায় ৮ জনের নামে আদালতে চার্জশিট জমা দিয়েছিলাম। এরমধ্যে ৭ জনের শাস্তি হয়েছে এবং একজনকে খালাস দেয়া হয়েছে।

‘আমরা এ ব্যাপারে সন্তুষ্ট, আমাদের যে তদন্তটি হয়েছে তার মধ্যে ৭জন আসামির সাজা দেয়া হয়েছে। একজন খালাস পেয়েছেন। আমরা চেষ্টা করবো যাতে রাষ্ট্র পক্ষ থেকে খালাস পাওয়া আসামির বিরুদ্ধে আপিল করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!