ঢাকা,  বুধবার   ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

কৃষকের ধান কেটে দিলো কমিউনিটি পুলিশিং ফোরাম

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪২, ১৩ মে ২০২০
কৃষকের ধান কেটে দিলো কমিউনিটি পুলিশিং ফোরাম
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউপির রায় নগর এলাকায় এক কৃষকের ৩০ শতাংশ জমির ধান কেটে দিয়েছে রাজবাড়ী সদর থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যরা।

বুধবার সকালে এ ধান কাটার কার্যক্রমে রাজবাড়ী সদর থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক ডা. আব্দুর রহিম মোল্লা, উপদেষ্টা ও শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম, সদর থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সহসভাপতি তপন কুমার পাল, মো. হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

রাজবাড়ী সদর থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক ডা. আব্দুর রহিম মোল্লা জানান, রায় নগর এলাকার কৃষক মুসা সর্দার শ্রমিকের অভাবে ধান কাটতে পারছিলেন না, যে কারণে স্বেচ্ছায়  কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যরা তার জমির ধান কেটে দিয়েছে। রাজবাড়ীর অন্য কোথাও শ্রমিক সংকট থাকলে আমরা তাদের সহযোগিতা করবো।
 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!