[ দেশজুড়ে ]
কুয়াকাটা থেকে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর
ফাইল ছবি
পটুয়াখালী সদরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই বন্ধু নিহত হয়েছেন। বুধবার ভোরে উপজেলার বসাক বাজারের পখিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার চরবিশ্বাস গ্রামের দেলোয়ারের ছেলে নাঈম ওরফে বাবু ও আউলিয়াপুর গ্রামের আবুল হোসেন প্যাদার ছেলে কাশেম প্যাদা।
সদর থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান বলেন, ভোরে কুয়াকাটা থেকে বাড়ি ফিরছিলেন নাঈম ও কাশেম। পথে পখিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।
ওসি আরো বলেন, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এমআর
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!