[ দেশজুড়ে ]
কুমিল্লায় পিকআপের চাপায় যুবক নিহত
ফাইল ছবি
কুমিল্লা সদরের দক্ষিণ উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় সুজন নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার তানজিদ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজন কুমিল্লা নগরীর শ্রীভলবপুর এলাকার ভাড়াটিয়া শাহ আলমের ছেলে।
সদর দক্ষিণ মডেল থানার এসআই আবদুস সবুর জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!