[ দেশজুড়ে ]
কুমিল্লায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে ১০ লাখ শিশু
ফাইল ছবি
কুমিল্লায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য বিভাগ। শনিবার জেলায় ১০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
সিভিল সার্জন ডা. মো. মজিবুর রহমান জানান, এ বছর ৯ লাখ ৮১ হাজার ৪৩০ জন শিশুকে ক্যাম্পেইনের আওতায় আনা হয়েছে। ৬-১১ মাস বয়সী এক লাখ ২০ হাজার ৫২০ জন শিশুকে নীল ক্যাপসুল ও ১৫-৫৯ মাস বয়সী আট লাখ ৬০ হাজার ৯১০ জন শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে।
তিনি আরো জানান, ১১ জানুয়ারি সকাল ৮টা থেকে একযোগে সিটি কর্পোরেশনসহ ১৭টি উপজেলার চার হাজার ৮৯৮টি কেন্দ্রে এ কার্যক্রম চলবে। প্রতিটি কেন্দ্রে দুইজন করে মাঠকর্মীকে প্রস্তুত রাখা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!