[ শিক্ষা ]
কর্মচারীর মৃত্যুতে জবি শিক্ষক সমিতির শোক
ছবি: সংগৃহীত
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক কর্মচারী মৃত্যুর ঘটনায় শোক প্র্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
শিক্ষক সমিতির সভাপতি ড. নুরে আলম আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক শামিমা বেগম এক যৌথ বিবৃতিতে এই শোক জানান।
বিবৃতিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য এবং আমাদের সহকর্মী ড্রাইভার কামাল হোসেন ২৭ এপ্রিল আনুমানিক রাত ১০টায় মুগদা জেনারেল হাসপাতালে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা যান। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের ড্রাইভার ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় একজন সৎ, কর্মনিষ্ঠ, কর্তব্যপরায়ণ, সদালাপী ও ভদ্র সদস্যকে হারালো। তার অকাল মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি অত্যন্ত মর্মাহত।
শোক বার্তায় শিক্ষক নেতারা তার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ডেইলি-বাংলাদেশ/জেডএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!