ঢাকা,  শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এসএসসি পাশ করলো ৮ নারী ফুটবলার

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০০:৫৩, ১ জুন ২০২০
এসএসসি পাশ করলো ৮ নারী ফুটবলার
এসএসসি পাশ করলো ৮ নারী ফুটবলার

মহামারি করোনাভাইরাসের কারণে মাঠে নেই খেলা। খেলোয়ড়রা ঘরে বসে সময় কাটাচ্ছে। এর মধ্যেই সুখবর পেলেন ৮ নারী ফুটবলার। বাংলাদশ নারী ফুটবল দলের ৮ সদস্য এবার অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় পাশ করেছেন।

রোববার এসএসসির ফলাফল প্রকাশ পেয়েছে। পাশ করা নারী ফুটবল দলের ৮ জন হলেন স্ট্রাইকার সিরাত জাহান স্বপ্না, ডিফেন্ডার আঁখি খাতুন, শামসুন্নাহার সিনিয়র আনাই মগিনী, ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা, সাজেদা, রেহেনা মাহফুজা।

জানা গেছে, বিকেএসপি'র মানবিক বিভাগ থেকে ডিফেন্ডার আঁখি খাতুন জিপিএ ৩.৮৩ পেয়েছেন, ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা জিপিএ ৩.৫০ পেয়েছেন। রংপুরের মেয়ে স্ট্রাইকার সিরাত জাহান স্বপ্না 

Advertisement

পেয়েছেন জিপিএ ৩.৯৪। এছাড়া শামসুন্নাহার সিনিয়র জিপিএ ৩.০৬, রেহেনা জিপিএ ৩.৭৫, মাহফুজা জিপিএ ৪.৩৩ ও সাজেদা জিপিএ  ২.৮০ পেয়েছেন জিপিএ ৩.৮৩। অন্যদিকে রাঙামাটির স্থানীয় স্কুল থেকে জিপিএ ২.০০ পেয়ে পাশ করেছেন  আনাই মগিনী। 

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!