ঢাকা,  সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খবর ]

এবার সিএনএন’র উপস্থাপিকা করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক 
প্রকাশিত: ১০:২৯, ৪ এপ্রিল ২০২০
এবার সিএনএন’র উপস্থাপিকা করোনায় আক্রান্ত
সিএনএন-এর উপস্থাপিকা ব্রুকে বলদ্যুইন

করোনাভাইরাসের তাণ্ডবে মার্কিন যুক্তরাষ্ট্রে মৃত্যু ও সংক্রমণের সংখ্যা হু হু করে বাড়ছে। এ থেকে বাদ যাচ্ছে না বিভিন্ন পেশার মানুষ। মার্কিন গণমাধ্যম ফক্স নিউজের নারী সাংবাদিক ক্যাথি অ্যারুইয়ের পর করোনাভাইরাসে আক্রান্ত হলেন সিএনএন-এর উপস্থাপিকা ব্রুকে বলদ্যুইন। এর আগে ব্রুকে বলদ্যুইনের সহকর্মী ক্রিস কুয়োমো করোনায় আক্রান্ত হন।

শুক্রবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে এ তথ্য জানান ব্রুকে বলদ্যুইন। তিনি জানান, শরীরের করোনাভাইরাস সংক্রমণের উপসর্গ দেখা দেয়। এতে টেস্ট করালে ফলাফল পজিটিভ আসে। তিনি পোস্টে লিখেন, আমি ঠিক রয়েছি। গতকাল হঠাৎ সর্দি, ব্যথা, জ্বর আসে।

সংবাদমাধ্যমটির নিউইয়র্ক সিটি অফিসে কাজ করা ব্রুকে বলদ্যুইন পোস্টে আরো লিখেন, নিয়ম-কানুন মেনে চলায় দ্রুত সুস্থতা অর্জন করে পর্দার সামনে ফিরব।

Advertisement

আরো পড়ুন>>নতুন ১৩ উপসর্গের কথা জানালেন করোনামুক্ত নারী সাংবাদিক<<

মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের তাণ্ডব ভয়াবহ আকার ধারণ করেছে। ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশটিতে করোনাভাইরাস আক্রান্ত সাত হাজার ৪০২ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত হয়েছেন দুই লাখ ৭৭ হাজার ৪৪৭ জন। সুস্থ হয়েছেন ১২ হাজার ২৮৩ জন। আর আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন পাঁচ হাজার ৫৮৭ জন।

এদিকে বিশ্বজুড়ে করোনাভাইরাস আক্রান্ত ৫৯ হাজার ১৭২ জন মৃত্যুবরণ করেছেন। মোট সংক্রমিত হয়েছেন ১০ লাখ ৯৮ হাজার ৭৬২ জন। আর সুস্থ হয়েছেন দুই ২৮ হাজার ২২৩ জন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!