[ বিনোদন ]
এবার নায়িকা হচ্ছেন ভ্রু কাঁপানো সেই প্রিয়া
প্রিয়া প্রকাশ ওয়ারিয়র
বছর তিনেক আগে প্রকাশ হয় ‘ওরু আদার লাভ’ সিনেমার প্রথম গান ‘মানিক্য মালরায়া পুভি’। গানটিতে রোমান্টিক ভঙ্গিতে ভ্রু কাঁপিয়ে আলোচনায় আসেন প্রিয়া প্রকাশ ওয়ারিয়র। এবার সেই প্রিয়া নায়িকার ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন। তাকে দেখা যাবে দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মহেশ বাবুর বিপরীতে।
জানা গেছে, এই সিনেমাটি নির্মাণ করবেন নির্মাতা পরশুরাম। ছবিটির এখনো নাম চূড়ান্ত হয়নি। ভারতের লকডাউন উঠে গেলে এ সিনেমার শুটিং শুরু হবে। সম্প্রতি সিনেমায় মহেশ বাবুকে নায়ক হিসেবে চূড়ান্ত করেছেন। নায়িকা হিসাবে প্রিয়ার নাম শোনা যাচ্ছে।
একটি সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, নাম ঠিক না হওয়া এ সিনেমার জন্য প্রিয়াকে এখনো চূড়ান্ত করা হয়নি। চলছে প্রাথমিক আলাপ। সিনেমাটিতে কিয়ারা আদভানি ও কীর্তি সুরেশের অভিনয়ের গুঞ্জনও উঠেছে। এখন আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।
ডেইলি-বাংলাদেশ/এনএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!