ঢাকা,  শনিবার   ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

এডিস মশার লার্ভা পাওয়ায় জেল-জরিমানা

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৫:০৬, ১৯ আগস্ট ২০১৯
এডিস মশার লার্ভা পাওয়ায় জেল-জরিমানা
ছবি- ডেইলি বাংলাদেশ

রাজধানীর ইস্কাটন রোডের একটি বাড়িতে এডিস মশার লার্ভা ও তার বংশবিস্তারের অনুকূল পরিবেশ পাওয়ায় কেয়ারটেকারকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি বনানী একটি বাড়ির ম্যানেজারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে ইস্কাটন রোড ও বনানীতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ম্যাজিস্ট্রেট জানান, ইস্কাটন রোডের ৫৬ নম্বর বাড়ির বেইজমেন্টে প্রচুর এডিস মশার লার্ভা ও তার বংশবিস্তারের অনুকূল পরিবেশ পাওয়ায় কেয়ারটেকার আব্দুল বারেককে কারাদণ্ড দেয়া হয়। অপরদিকে বনানী ৬ নম্বর সড়কের একটি বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়ায় বাড়ির ম্যানেজারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement

এ ছাড়া বাসা-বাড়ি পরিচ্ছন্ন রাখার বিষয়ে ইস্কাটন রোড ও বনানী এলাকার ১০টি বাড়ির মালিক ও কেয়ারটেকারদের সতর্ক করা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/ডিএম/আরএইচ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!