ঢাকা,  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

[ জাতীয় ]

একদিনে সাত কোটি টাকার মাছ ভ্রাম্যমাণ বিক্রি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২২, ২ মে ২০২০
একদিনে সাত কোটি টাকার মাছ ভ্রাম্যমাণ বিক্রি
ভ্রাম্যমাণ মাছ বিক্রি

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে দুধ, ডিম ও পোল্ট্রি মুরগির পাশাপাশি মাছ বিক্রিতেও ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।

শনিবার জেলা ও উপজেলা মৎস্য দফতরগুলোর তত্ত্বাবধানে দেশের ৬৪ জেলায় একদিনে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে খামারিরা ৭ কোটি ৭৩ লাখ ৭০ হাজার ৭৩১ টাকা মূল্যের ৪ লাখ ২১ হাজার ২৫৮ কেজি মাছ বিক্রি করেছেন। এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রাণিসম্পদ অধিদফতরে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

একইদিন দেশের ৬৪টি জেলায় ৪১ কোটি ২১ লাখ ২১ হাজার ২৭২ টাকার দুধ, ডিম, পোল্ট্রি ও অন্যান্য প্রাণিজ পণ্য বিক্রি করেছেন প্রান্তিক খামারিরা। 

এর আগে গত ২২ এপ্রিল দেশের প্রান্তিক পর্যায়ের চাষি, খামারি এবং উদ্যোক্তাদের উৎপাদিত মাছ, দুধ, ডিম ও পোল্ট্রি সুষম সরবরাহ ও বাজারজাত করার উদ্যোগ গ্রহণের জন্য সব জেলা ও উপজেলায় কর্মরত মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের নির্দেশনা দেয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

করোনা পরিস্থিতিতে বাজারজাতকরণ সংকটে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত উৎপাদক, খামারি ও উদ্যোক্তাদের কথা মাথায় রেখে এবং ভোক্তাদের চাহিদা বিবেচনা করে এ নির্দেশনা দেয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ/এসএএম
লিংক সফলভাবে কপি হয়েছে!