[ দেশজুড়ে ]
উখিয়ায় নির্মিত হবে দুটি মুজিব কিল্লা
ছবি: সংগৃহীত
কক্সবাজারের উখিয়ায় আধুনিক মানের দুটি মুজিব কিল্লা নির্মাণ করা হবে। দুর্যোগের সময় গবাদিপশুর আশ্রয়ের জন্য এ প্রকল্প গ্রহণ করা হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের তথ্য অনুযায়ী, রোববার মুজিব কিল্লা নির্মাণের সম্ভাব্য স্থান হিসেবে হলদিয়া পালং ইউপির মরিচ্যা এবং জালিয়া পালং ইউপির লম্বরী পাড়া পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের সহকারী প্রকল্প পরিচালক মোহাম্মদ আওলাদ হোসেন ও সজীব কুমার চক্রবর্তী।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল মামুন, হলদিয়া পালং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম, জালিয়া পালং ইউপি চেয়ারম্যান নূরুল আমিন চৌধুরী উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আল মামুন বলেন, বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মানুষের জন্য আশ্রয়কেন্দ্র থাকলেও। গবাদিপশুর জন্য আশ্রয়ের জন্য আলাদা কোনো স্থান নেই। এ কারণেই মরিচ্যা ও লম্বরী গ্রামে দুটি আধুনিক মুজিব কিল্লা নির্মাণ করা হবে।
ডেইলি বাংলাদেশ/এআর
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!