ঢাকা,  বুধবার   ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

ইসলামী গান করছেন কাজী শুভ

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২১, ৪ মে ২০২০
ইসলামী গান করছেন কাজী শুভ
কাজী শুভ

কণ্ঠশিল্পী কাজী শুভ এই করোনার সময়েও ব্যস্ত রয়েছেন গানের কাজ নিয়ে। তবে নিয়মিত ফোক ঘরনার গান করলেও এবার করেছেন ইসলামী গান। রমজান মাস উপলক্ষে ৫টি ইসলামী গান করেছেন এই শিল্পী।

এরই মধ্যে তিনটি গান প্রকাশিত হয়েছে। গানগুলোর একটি ‘কবুল করো হে দয়াময়’ প্রকাশ পেয়েছে কে সিরিজ মিডিয়া থেকে। এর কথা ও সুর করেছেন হানিফ খান।

এ ছাড়া কাজী শুভর সুরে সিডি চয়েস থেকে এসেছে ‘তোমরা পাবে জান্নাত’ এবং অর্ক মিউজিক স্টেশন থেকে ‘যে মরণের হয় না গোসল’। আরো দুটি গান লিরিকাল ভিডিও আকারে প্রকাশের অপেক্ষায়।

গানগুলোর একটি বিচ্ছেদী পলাশের কথা ও সুরে ‘আল্লাহ আল্লাহ বলো’। প্রকাশ করবে ধ্রুব মিউজিক স্টেশন। অন্যটি ‘আল্লাহর হুকুম মেনে চলো’ প্রকাশ হবে সাউন্ডটেকের ব্যানারে।

ইসলামী গানের ব্যাপারে কাজী শুভ বলেন, ছোটবেলা থেকেই ইসলামী গান করি। রোজার মাসে চেষ্টা থাকে ইসলামী গান প্রকাশ করার। এবার ঘরবন্দী থাকায় হাতে অনেক সময়। তার ওপর এই ধরনের গানে সংগীতায়োজনেরও কষ্ট নেই। সব মিলিয়ে ৫টি গান হয়ে গেছে।

 

ডেইলি-বাংলাদেশ/এনএ
লিংক সফলভাবে কপি হয়েছে!