ঢাকা,  সোমবার   ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ইরানের অস্ত্র প্রস্তুতের গোপন চিঠি ফাঁস

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৩১, ১৯ জানুয়ারি ২০২০
ইরানের অস্ত্র প্রস্তুতের গোপন চিঠি ফাঁস
ছবি: সংগৃহীত

জেনারেল সোলাইমানি হত্যার পর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এমন উত্তেজনার মাঝে ইউক্রেনের বিমান বিধ্বস করে বিপাকে পড়ে ইরান। এরইমধ্যে দেশটির বিরুদ্ধে পরমাণু অস্ত্র প্রস্তুতির নির্দেশ সম্বলিত একটি চিঠি ফাঁস করেছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল।

শনিবার ইরানের প্রধান পরমাণু বিজ্ঞানীকে ওয়ারহেডের উপযুক্ত প্যারামিটারে নিউক্লিয়ার প্রস্তুতের অনুরোধের একটি চিঠি ফাঁস করা হয়।

সংবাদমাধ্যমটি বলছে, ফাঁস করা চিঠিটি ২০১৮ সালের, যেটি তেহরানের একটি অভিযানে ইসরাইলের এজেন্টরা উদ্ধার করে। এছাড়া ওই চিঠিতে ২০০২ সালের ২৮ নভেম্বর তারিখ খোচিত রয়েছে।

প্রধান পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহ চিঠিটির উপরে কোণায় লিখেন, আল্লাহর ইচ্ছায় বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, ডেইলি মেইলের ফাঁস করা চিঠির বিষয়ে ইরানের কর্তৃপক্ষ এখনো কোনো মন্তব্য করেনি।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!