[ ধর্ম ]
ইফতার করার পর সূর্য ডুবেনি প্রমাণিত হলে করণীয় যা
সুর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গেই ইফতার করা সুন্নত।- ছবি: সংগৃহীত
হজরত সাহাল ইবনে সাআদ (রা.) এর সূত্রে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোকেরা ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে, যতদিন তারা দ্রুত ইফতার গ্রহণ করবে। (বুখারী শরিফ, হাদিস নম্বর-১৯১৫)।
উল্লিখিত হাদিস দ্বারা বুঝা যায়, সুর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গেই ইফতার করা সুন্নত। তাই নিশ্চিতভাবে সূর্যাস্ত হয়েছে জানতে পারলে আর দেরী না করে শীঘ্রই ইফতার করা মুস্তাহাব। তবে আকাশ মেঘলা থাকলে এবং সূর্য ডুবে যাওয়ার ব্যাপারে প্রবল ধারণা না হলে দেরিতে ইফতার করবে। যদিও মুয়াজ্জিন আজান দিয়ে দেয়। (রদ্দুল মুহতার, খণ্ড- ৩য়, পৃষ্ঠা-৪৫৯)। তবে যতক্ষন সূর্যাস্তের ব্যপারে সন্দেহ থাকে, ততক্ষণ ইফতার করা জায়েয নেই। (হিদায়া, খণ্ড-১ম, পৃষ্ঠা-২২৫)।
আরো দেখুন >>> রোজাদারের যে ৫ বিষয়ে সতর্ক থাকা জরুরি
আর কেউ যদি সূর্যাস্ত হয়েছে মনে করে ইফতারি করে ফেলে, এর পর প্রমাণিত হয় সূর্য ডুবেনি তাহলে ওই রোজা বাতিল হয়ে যাবে এবং ওই রোজা কাযা করতে হবে। তবে কাফ্ফারা দিতে হবে না। (ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ, খন্ড-৬, পৃষ্ঠা-৪৩৬)।
ডেইলি-বাংলাদেশ/আরএজে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!