ঢাকা,  সোমবার   ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

আবারো আসছে ‘আরমান ভাই’ সিক্যুয়েল!

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৭, ৭ মে ২০২০
আবারো আসছে ‘আরমান ভাই’ সিক্যুয়েল!
‘আরমান ভাই’ নাটকের দৃশ্যে জাহিদ হাসান এবং নুসরাত ইমরোজ তিশা

সাগর জাহান পরিচালিত এবং জাহিদ হাসানের অভিনীত তুমুল জনপ্রিয় নাটক ছিলো ‘আরমান ভাই’। ২০০৮ সালে ঢাকাইয়া ভাষায় আরমান ভাইয়ের দাদাগিরি আর হাস্যরসাত্মক কার্যকলাপ নিয়ে নাটকটি প্রথম নির্মাণ করা হয়। ‘আরমান ভাই ফাঁইসা গেছে’ শিরোনামে নাটকটির প্রথম খণ্ড নির্মিত হয়। এরপর ‘আরমান ভাই দ্য জেন্টেলম্যান’, ‘আরমান ভাই হানিমুনে’সহ প্রতি ঈদে দর্শকদের সঙ্গী ছিলো এই নাটকটি। 

নাটকটির মোট ৭টি সিক্যুয়েল নির্মিত হওয়ার পরে পরিচালক এটি শেষ করে দেন। আর কোন সিক্যুাল নির্মাণ করেননি তিনি। তবে ‘আরমান ভাই’ এর নতুন সিক্যুয়েল নিয়ে কী ভাবছেন পরিচালক? এ বিষয়ে সাগর জাহান বলেন, কাজটি মানুষের ভেতরে যে ভালো লাগা তৈরি করেছিল সেগুলো যাতে নষ্ট না হয় এ কারণে আর সিক্যুাল বাড়াইনি। তার মানে এই না যে আর কোন দিন ‘আরমান ভাই’ এর সিক্যুাল বানাবো না। সব ঠিক থাকলে আবারো নাটকটি নির্মাণ করবো। তবে দেশের এই পরিস্থিতিতে কোন কিছু ভাবতে চাচ্ছি না।

এছাড়া জনপ্রিয় এ নাটক নিয়ে চলচ্চিত্র নির্মাণের ঘোষণাও দিয়েছিলেন নির্মাতা। তবে সময়ের সঙ্গে সেই আলোচনাও যেন চাপা পরে যায়। এ প্রসঙ্গে সাগর জাহান বলেন, আরমান ভাই সিক্যুয়েল শেষ হওয়ার পর এটি নিয়ে সিনেমা বানানোর ঘোষণা দিলেও বিভিন্ন কারণে সেটি আর হয়ে উঠেনি। 

Advertisement

জাহিদ হাসান ছাড়াও এ নাটকে আরো অভিনয় করেছিলেন- হুমায়ুন ফরীদি, ইলোরা গহর, নুসরাত ইমরোজ তিশা, মাজনুন মিজান, তমাল, হুমায়রা হিমু প্রমুখ। নাটকটি বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনে প্রচার হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!