ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

অস্ত্র ও ১৬৫২ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার সাত

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৬:০৭, ১৮ জানুয়ারি ২০২০
অস্ত্র ও ১৬৫২ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার সাত
ছবি: ডেইলি বাংলাদেশ

সাভারের আমিন বাজার থেকে অস্ত্র ও ফেনসিডিলসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তাদের থেকে ১ হাজার ৬৫২ বোতল ফেনসিডিল, ১টি বিদেশি পিস্তল ও ১টি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।

শনিবার সকাল পৌনে ৮টায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব-৪। এরা হলো- নাসিরুল ইসলাম (৩৬), শরীফুল ইসলাম (৩৭), আব্দুল কাইয়ুম (৩৩), সাইরন আলী (৩৮), সাহাবুর ইসলাম (২২), আবু সায়েম (৩২) ও শামীম রেজা (২২)।

র‌্যাব-৪ এর আইন ও গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, গোপন সংবাদে মেজর কাজী সাইফুদ্দিন আহমেদ ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজলের নেতৃত্বে অভিযানটি চালানো হয়। এ সময় গ্রেফতারকৃতদের থেকে অস্ত্র ও ফেনসিডিল ছাড়াও ১ রাউন্ড গুলি ও মাদক বিক্রির ৮ হাজার ৭০০ টাকা ও উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহণে ব্যবহৃত ১টি ট্রাক আটক করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছে তারা। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক অস্ত্র ও মাদক মামলা রয়েছে বলেও জানানো হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!