[ লাইফস্টাইল ]
অফিসের টেবিলে ক্রিষ্টাল পাথর, বদলে যাবে ভাগ্য!
ছবি: সংগৃহীত
অফিসের টেবিলে অনেকেই পেপারওয়েট হিসেবে ক্রিস্টাল পাথর রেখে থাকেন! আবার অনেকেই টেবিলকে সুশ্রী করতেও ক্রিস্টালের বিভিন্ন শো-পিস রাখেন। তবে জানেন কি? এই পাথরই আপনার পেশাগত জীবনের অনেক সমস্যার সমাধান করতে পারে।
টেবিলে এটি রাখলে আপনার মস্তিষ্ক আরো সক্রিয়ভাবে কাজ করতে পারে। কর্মদক্ষতাকে জাগরিত করে ক্রিস্টাল। তবে ক্রিস্টালেরও রকমফের রয়েছে। অফিসে রাখার জন্য সবচেয়ে উপযোগী হলো সেলেনলাইট ক্রিস্টাল।
এই ক্রিস্টাল পাথর পরিবেশকে শুদ্ধ করে এবং মনের শক্তিকে বাড়িয়ে দেয়। সেলেনলাইট ক্রিস্টালের একটা পিরামিড আপনার অফিসের টেবিলে রাখতেই পারেন।
ডেইলি-বাংলাদেশ/জেএমএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!