ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিজ্ঞান বিস্ময় ]

৭৯৩ বছর পর দেশের আকাশে চাঁদের সঙ্গে দেখা যাবে তিন গ্রহ

বিজ্ঞান ডেস্ক
প্রকাশিত: ১৩:৪৪, ১৬ এপ্রিল ২০২০
৭৯৩ বছর পর দেশের আকাশে চাঁদের সঙ্গে দেখা যাবে তিন গ্রহ
চাঁদের সঙ্গে দেখা যাবে বৃহস্পতি, শনি এবং মঙ্গল। ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে ২০২০ সাল প্রায়ই জর্জরিত হয়ে উঠেছে। তবে জ্যোতির্বিদদের কাছে এটি ‘সোনার’ বছর। একাধিক ঘটনার সাক্ষী থাকছে চলতি বছরের আকাশ। আজও একটা মহাজাগতিক ঘটনা ঘটবে, যার সাক্ষী হতে পারেন আপনিও। ৭৯৩ বছর পর আজ দেশের আকাশে চাঁদের সঙ্গে দেখা যাবে বৃহস্পতি, শনি এবং মঙ্গল।

বলতে পারেন, প্রতি বছরই তো এপ্রিলের মাঝামাঝি রাতের আকাশে দেখা যায় বৃহস্পতি, শনি এবং মঙ্গল। হ্যাঁ! তবে এবারের ঘটনাটি বিরল হওয়ার কারণ হচ্ছে, এই তিন গ্রহকে দেখা যাবে একই সরলরেখায়। সঙ্গে থাকবে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ।

জানা গেছে, আজ পৃথিবী থেকে দুই লাখ ৪৩ হাজার মাইল দূরত্বে অবস্থান করবে চাঁদ। এছাড়া মঙ্গল ১২৫ মিলিয়ন মাইল, বৃহস্পতি ৪৭৩ মিলিয়ন মাইল এবং শনি ৯৩৬ মিলিয়ন মাইল দূরে অবস্থান করবে। এর আগে ১৪ ও ১৫ এপ্রিলও পৃথিবী থেকে প্রায় একই দূরত্বে ছিল গ্রহগুলো।

Advertisement

নাসা জানিয়েছে, এই তিনটি গ্রহকে এরপর আবার একসঙ্গে দেখা যাবে ২০২২ সালে। তাই বিরলতম এই ঘটনার দেখার সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না একদমই। যদিও রাতের আকাশে চিহ্নিত নাও করতে পারেন গ্রহগুলোকে। >>>ভিডিওতে দেখতে এখানে ক্লিক করুন<<<

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!